কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭ কর্মকর্তার পদোন্নতি

অনলাইন ডেস্ক।।

কারিগরি শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি পলিটেকটিক ইনস্টিটিউটে কর্মরত ৭ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। কারিগরি শিক্ষা ক্যাডারের এ ৭ কর্মকর্তাকে অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে তাদের পদোন্নতি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের উপধ্যক্ষ মো. জয়নাল আবেদিন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মোহাম্মদ জামসেদুল আলম একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. সাদেকুল ইসলাম একই প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর মোহাম্মদ আলী আজম।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. শাখাওয়াত হাসান। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি পেয়েছেন একই প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর এ কিউ এ জোবায়ের। আর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মৃদুল দেবনাথ পদোন্নতি পেয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর হয়েছে।
জানা গেছে, বিভাগীয় পদোন্নতি ও নিয়োগ বোর্ডের ৮ জুলাইয়ের সভার সুপারিশের প্রেক্ষিতে এ ৭ কারিগরি শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে অধ্যক্ষ ও চিফ ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.