নিউজ ডেস্ক।।
হারারেতে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় জিম্বাবুয়ে। যা কিনা তাদের সর্বোচ্চ স্কোর। জবাবে ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া। এর আগে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে ২১৫ রান করে জিতেছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। এর আগে পাঁচটি সিরিজের তিনটি ড্র হয়েছিল। দুইটি জিতেছিল বাংলাদেশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
