নিউজ ডেস্ক।।
দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও আট হাজার ৪৮৯ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২৯ হাজার নমুনা পরীক্ষা করে আট হাজার ৪৮৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ হিসেবে শনাক্ত হার ২৯ দশমিক ৬।
এর আগে শুক্রবার প্রায় ৪২ হাজার নমুনা পরীক্ষা করে ১২ হাজার ১৪৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়। এ হিসেবে পাঁচদিন পর শনিবার শনাক্ত সংখ্যা ১২ হাজারের নিচে নেমেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
