অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরে শয্যাশায়ী শফিকুল ইসলামকে মেয়ের শ্বশুরবাড়ি থেকে এবার ঘরে এনে তুলেছেন সেই ছেলেরা। শনিবার বেলা ১১টার দিকে তাকে নিয়ে আসেন দুই ছেলে শাহ আলম, আলমগীর হোসেন ও নাতি সিয়াম আহমেদ।
লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা পাটওয়ারী বলেন, মেয়ের শ্বশুরবাড়ি থেকে শফিকুলকে নিয়ে এসেছেন তার ছেলেরা। এখন তিনি বড় ছেলে জাহাঙ্গীর আলমের ঘরেই রয়েছেন। ভবিষ্যতে ফের এমন কোনো কাজ করবেন না বলে তার ছেলেরা মুচলেকাও দিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শফিকুলের ছেলেদের সঙ্গে কথা বলেন ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও রাজিব হোসেন। কিন্তু ছেলেরা অসুস্থ বাবার দায়িত্ব নিতে রাজি হননি। পরে বাবার দায়িত্ব নিয়ে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে যান বড় মেয়ে সুরাইয়া বেগম।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, বৃদ্ধ শফিকুলের ঘটনাটি মর্মান্তিক। এটি আমাদের মনে দাগ কেটেছে। তার চিকিৎসা ও পুষ্টিকর খাবার সরবরাহসহ স্বাভাবিক জীবনযাপনে আমরা পাশে আছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল