এইমাত্র পাওয়া

১২৫১ চিকিৎসককে মেডিকেল কলেজ থেকে হাসপাতালে যাওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় জনসেবা নিশ্চিতে সরকার মোট এক হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ ও ৫ জুলাইয়ের কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া এই আদেশ বলবৎ থাকবে জানিয়ে তাদের মোট পাঁচটি বিভাগে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এই চিকিৎসকেরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন। তাদের মঙ্গলবারের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে আগামীকাল বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.