নিউজ ডেস্ক।।
চলতি সপ্তাহে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রাও কিছুটা কমবে। আজ মঙ্গলবার (৬ জুলাই) দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
সপ্তাহের শেষের দিকে অর্থাৎ আগামীকাল বা তার পরের দিন থেকে দেশে বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। সপ্তাহের শেষে বৃষ্টিপাত বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকবে। এই সময়ের শেষের দিকে দিনের তাপমাত্রা কমতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
