এইমাত্র পাওয়া

দুএকদিনের মধ্যেই শিক্ষক-কর্মচারিদের বেতন ছাড়

bdjournal
রবিবার, ০৪

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের বেতন ভাতার সরকারি অংশের টাকা প্রতি মাসের ১-২ তারিখে ছাড় করে থাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে চলতি জুলাই মাসের ৪ তারিখ হলেও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি অধিদপ্তরটি। দেশে সরকারি বিধি-নিষেধ থাকায় এবং জুন ক্লোজিং এর কারনে বেতন ছাড়ে দেরি হচ্ছে।

দুএকদিনের মধ্যেই শিক্ষকদের একাউন্টে বেতন পৌছে যাবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের বেতনভাতা বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.