এইমাত্র পাওয়া

এসএসসি এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরইঃশিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক সংকট চলছে। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ক্ষেত্রে যেভাবে সিদ্ধান্ত হচ্ছে; একইভাবে শিক্ষাক্ষেত্রেও সিদ্ধান্ত হবে। এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেক্টর। অবশ্যই আমরা প্রজ্ঞা, জ্ঞানের সব কিছু প্রয়োগ করে সিদ্ধান্ত নেব। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ গ্রহণ করেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.