নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছে সরকার। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ বহাল থাকবে। আর সেই বিধি-নিষেধ কার্যকর করতে ওই সাত দিন সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি-নিষেধ কার্যকর করার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় ১ জুলাই সকাল হতে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
