ইউএনও আহমেদ মাহবুবের মানবিকতায় ভ্যান পেল দেলোয়ার

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে বুকফাটা আর্তনাদে কষ্টে দিন কাটানো দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা দেলোয়ার হোসেন ইউএনও খানসামা কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামের মানবিকতায় পেল তাঁর উপার্জনের একমাত্র সম্বল ভ্যান।

সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেলোয়ার হোসেনকে ভ্যান প্রদান করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

দেলোয়ার ইসলাম উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাঁর ভ্যানটি চুরি হয়ে যায়।

ভ্যান পেয়ে দেলোয়ার ইসলাম (৪০) আবেগাপ্লুত কন্ঠে বলেন, ভ্যানটি আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল। মাস খানেক আগে সেটি হারিয়ে যায় পরে ইউএনও স্যারের সাথে দেখা হলে তিনি আশ্বাস দেন। আজ সেটি হাতে পেলাম এখন আমি অনেক খুশি। ইউএনও স্যারকে অনেক ধন্যবাদ।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, রোজগারের একমাত্র অবলম্বন হারানো দেলোয়ার হোসেনের নতুনভাবে সংগ্রাম শুরুর পথে একটু সাহস যোগানোর চেষ্টা করেছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.