নিউজ ডেস্ক।।
মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বেড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সূত্র জানিয়েছে, আগামী ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও চার দফায় ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ সোমবার (২৮ জুন) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
