নিউজ ডেস্ক।।
করোনা চিকিৎসার ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে জানতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ তৃতীয় দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। হাসানুল হক ইনু শূন্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করার আহ্বান জানান।
জাসদ সভাপতি এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ তাদের স্বাগত জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
