এইমাত্র পাওয়া

অচিরেই চালু হচ্ছে বিটিভির শিক্ষা চ্যানেল: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

দেশব্যাপী শিক্ষার্থীদের দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান কার্যক্রমকে আরও বিস্তৃত করতে অচিরেই বিটিভির শিক্ষা চ্যানেল চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘করোনা মহামারির দীর্ঘ সময়ে অনলাইনে এবং টিভি স্লটের মাধ্যমে পাঠদান চলমান রয়েছে। তবে স্বাভাবিকভাবে ক্লাস করতে না পারার কারণে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব বিটিভির একটি শিক্ষা চ্যানেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রোববার রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.