নিউজ ডেস্ক।।
আগামীকাল রবিবার থেকে সশরীরে উপস্থিত হয়ে সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের কর্মকর্তা ও সকল বিভাগীয় চেয়ারম্যানের অংশগ্রহণে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
