নিউজ ডেস্ক।।
সোমবার (২৭ জুন) থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা চলবে। তবে এবারও জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু থাকবে।
শুক্রবার (২৫ জুন) তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।
কঠোর লকডাউনের বিষয়টি জানার পর অনেকেরই মনে প্রশ্ন জেগেছে আগের মতো এবারও পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে কি-না?লকডাউনে ‘মুভমেন্ট পাস’ থাকলেই বাইরে যাওয়া যাবেএ বিষয়ে পুলিশ সদর দফতরের সূত্র জানিয়েছে, লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বের হতে পারবে না। তবে জরুরি প্রয়োজনের জন্যে অনেককে লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। ওই সময় যারা জরুরি প্রয়োজনে বের হবেন তাদের অবশ্যই পুলিশের ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। সড়কে চেকপোস্ট করে মুভমেন্ট পাস তল্লাশি করবে পুলিশ।
সূত্রে আরও জানা যায়, করোনার টিকা গ্রহণ, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে নাগরিকেরা মুভমেন্ট পাস নিতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
