অনলাইন ডেস্ক।।
অবসরপ্রাপ্ত ড্রাইভিং প্রশিক্ষক ডেইভ স্মিথ ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় ব্রিস্টল শহরে বসবাস করেন। তিনি বলেন, ৪৩ বারের মতো করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে সাতবার হাসপাতালে ভর্তি হয়ে নিজের শেষকৃত্যের পরিকল্পনাও করেছিলেন তিনি।
বিবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, আমি নিজে সবকিছু ছেড়ে পরিবারের সদস্যদের ডেকে সবার মাঝে শান্তি স্থাপন করেছি এবং বিদায়ও জানিয়েছিলাম।
স্মিথের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকা স্ত্রী লিন্ডা বলেন, অসংখ্যবার এমন হয়েছে যখন আমরা চিন্তাও করতে পারি নাই যে, ডেইভ চলে যাবে। আমাদের নরকের মতো একটি বছর কেটেছে।
ইউনিভার্সিটি অব ব্রিস্টল এবং নর্থ ব্রিস্টল এনএইচএস ট্রাস্টের সংক্রামক ব্যাধি বিষয়ক পরামর্শক এড মোরান বলেন, করোনাভাইরাস ডেইভ স্মিথের দেহে পুরো সময়জুড়ে সক্রিয় ছিল। বিশ্ববিদ্যালয়ের সহযোগীদের কাছে আমরা স্মিথের ভাইরাসের নমুনা পাঠিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছি এটা ভাইরাসের অবশিষ্ট অংশ নয়; যা পিসিআর পরীক্ষায় শনাক্ত হয়- আসলে এটি সক্রিয় ভাইরাস ছিল।
যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান রিজেনারনের সিনথেটিক অ্যান্টিবডির একটি মিশ্রিত চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন স্মিথ। সহানুভূতি বিবেচনায় স্মিথকে এই চিকিৎসা দেয়া হয়েছিল। ব্রিটেনে এই চিকিৎসার অনুমোদন নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
