মোঃ রফিকুল ইসলাম নওগাঁপ্রতিনিধি।।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আজ বৃহস্পতিবার সরস্বতীপুর উচ্চবিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্বব মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন ও বক্তব্য রাখেন ৫৮ নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের মাননীয় সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সায়েম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান , মহাদেবপুর থানার ওসি আজম উদ্দীন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: হাবিবুর রহমান,
আরো উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবু আনসারি, সাবেক ব্যাংক কর্মকর্তা এ এম জিল্লুর রহমান বাচ্চু, যুবলীগ নেতা সাঈদ হাসান তরফদার শাকিল, ভীমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান আলী মন্ডল, সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম তরফদার স্বপন ও সাবেক সহকারী শিক্ষক আলহাজ্বব মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফণী ভুষণ মহন্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
