এইমাত্র পাওয়া

তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ নিয়ে যা বললেন এনটিআরসিএ সচিব

নিউজ ডেস্ক।।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম বলেছেন, শিক্ষককে নিয়োগ কোনো মামার বাড়ির দাবি নয় যে, চাইলেই কাউকে নিয়োগ দিয়ে দেয়া হবে। এটি মেধার জায়গা। যারা মেধায় এগিয়ে থাকবেন তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।

বুধবার তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রসঙ্গে তিনি এমন কথা বলেন।

সচিব বলেন, দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আমরা শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। এখন কেউ একজন পড়াশোনা শেষ করে দীর্ঘকাল পরে ৪০-৫০ বছর বয়সে এসে ৪০-৪৫ মার্ক নিয়ে রিট করলেই তাদেরকেই কেন চাকরি দিয়ে দিতে হবে? বিষয়টি মেধার সঙ্গে সাংঘর্ষিক। আমরা মেধাবী শিক্ষক চাই। এখন আমরা যদি এ রিটকারীদের নিয়োগ দিয়ে দিই এটা হবে মেধাবীদের সঙ্গে প্রহসন।

এদিকে নিয়োগের এ দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিয়োগ প্রার্থীরা। দীর্ঘ পরীক্ষার যাত্রা শেষে আইনি ও নিয়োগ ভোগান্তিতে অনেকেই এনটিআরসিএ অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরামের সভাপতি শান্ত আহমেদ বলেন, পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে নিয়োগের গণবিজ্ঞপ্তি না দিয়ে সকলকে মামলা করার নির্দেশনা দেয়াই উচিত ছিল। আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই আমাদের পরীক্ষা নিয়েছে, চূড়ান্ত ফলাফল দিয়েছে এনটিআরসিএ, চূড়ান্ত সুপারিশও করবে এনটিআরসিএ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.