নিউজ ডেস্ক।।
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নাগরিকদের এই বলে সতর্ক করা হয়েছে যে দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতি আগামী দিনগুলোতে ‘শোচনীয়’ হতে পারে।
স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকরা সরকারের নেয়া কার্যক্রমের সহযোগিতা না করলে এবং স্বাস্থ্যবিধি মেনে না চললে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি শোচনীয় অবস্থায় চলে যেতে পারে।কোভিড-১৯ সংক্রান্ত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদফতরের নন-কমিউনিকেবল ডিজিজ সেন্টারের লাইন ডিরেক্টর এবং সংস্থাটির একজন মুখপাত্র রোবেদ আমিন।
তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথম থেকে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের হার ১৩ শতাংশের মতো হলেও গত সাত দিনের পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে মৃত্যুর হার এবং সংক্রমণ শনাক্তের হার বেড়েই যাচ্ছে।’
এই সময়ের মধ্যে মৃত্যুর হার এবং সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে মন্তব্য করেন রোবেদ আমিন।
বিভিন্ন বিভাগের পরিসংখ্যান তুলে ধরার সময় তিনি বলেন, ‘বরিশাল বিভাগে গত এক সপ্তাহের ব্যবধানে কোভিড পজিটিভ হওয়ার হার (সাপ্তাহিক পরিবর্তন হার) বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে, খুলনাতেও প্রায় ৫০ ভাগ, চট্টগ্রামে প্রায় ৪২ শতাংশ আর ময়মনসিংহে ৬১.৯ ভাগ।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
