পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক।।

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পেরুর রাজধানী লিমা এবং মধ্য উপকূল অঞ্চলে। গতকাল মঙ্গলবার রাতে এই ভূকম্পন অনুভূত হয়।। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর এএফপি’র।

জানা গেছে, রাজধানী লিমার প্রায় ১শ’ কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রাত দশটার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মলার ৩৩ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূপৃষ্টের ৩২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ মাত্রার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.