এইমাত্র পাওয়া

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টিনন্দন ভবন

গোদাগাড়ী ( রাজশাহী) থেকে মোঃ হায়দার আলী।।

রাজশাহী জেলার শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতায় গোদাগাড়ী উপজেলায় ১০টি দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে চাহিদাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ তলা বিশিষ্ট এই ভবনের প্রতিটিই ব্যয় প্রায় ২.৮৮ লাখ টাকা। ভবনে ১২টি বিশাল আকারের শ্রেণি কক্ষ, টয়লেট, আইসিটি ল্যাবসহ থাকবে আধুনিক সুযোগ সুবিধা।

দিগরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান বলেন, রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৪ তলা একাডেমিক ভবণের ব্যবস্থা করে দিয়েছেন। নতুন ভবন নির্মাণ হওয়ায় শ্রেণিকক্ষের সংকট নিরসন হয়েছে। ৮ শতাধিক শিক্ষার্থীকে এখন সুন্দর পরিবেশে শিক্ষা ক্রার্যক্রম চালাতে পারব।

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিতার পর থেকে উন্নয়ন বৈষম্যের স্বীকার ছিল। বিদ্যালয়ের আগের টিনসেড ঘরগুলো জরাজীর্ণ ও শ্রেণিকক্ষের সংকট ছিল। এতে করে শিক্ষার্থীদের পাঠদান কষ্ট হতো। রাজশাহী ১ আসনের সংসদ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী কয়েকবার এ অবহেলিত বিদ্যালয়ে এসেছেন, ছাত্রী, অভিভাবক, শিক্ষকদের সাথে কথা বলেছেন, পাঠদানের কষ্টের কথা চিন্তা করে ৪ তলা একাডেমিক ভবণের ব্যবস্থা করে দিয়েছেন। নতুন ভবন নির্মাণ হওয়ায় শ্রেণিকক্ষের সংকট নিরসন হয়েছে। আমরা এখন সুন্দর পরিবেশে শিক্ষা ক্রার্যক্রম চালাতে পারব। সাত শতাধিক শিক্ষার্থী উন্নত, মান সম্মত পরিবেশে পাঠ গ্রহন করতে পারবে।

শিক্ষা প্রকৌশল অধিদফতর রাজশাহীর সহকারি প্রকৌশলী সুমন রানা জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দৃষ্টিনন্দন ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে ১০টি। কিছু হস্তান্তর করা হয়েছে আশা করছি এ জুন মাসের মধ্যে বাকী ভবনগুলোর নির্মাণ কাজ শেষ করে হস্তান্তর করা হবে।

শিক্ষা প্রকৌশল অধিদফতর রাজশাহীর উপসহকারি প্রকৌশলী আব্দুস সামাদ মন্ডল জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, উন্নয়নের সরকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে আমরা প্রজাতন্ত্র হিসেবে সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সহযোগিতা করছি। এ একাডেমিক ভবণ গুলি নির্মান কাজ শেষ হলে ৭/৯ হাজার শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়া করতে পারবে। পাবলিক পরীক্ষার ফলাফল ভাল হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.