মোঃ জিয়াউর রহমান :
করোনা অতিমারিতে জীবন বাজি রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাওয়া জনপ্রতিনিধি সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু করোনা হিরো এওয়ার্ড পেয়েছেন।
রোটারি ইন্টারন্যাশনাল জোন কর্তৃক কোভিড-১৯ হিরো এওয়ার্ডে ভূষিত হন তিনি। শুক্রবার (১৮ জুন) ঢাকার রোটারি ইন্টারন্যাশনাল জোন এই সম্মাননা প্রদান করেন।
সাংসদ নজরুল ইসলাম বাবু, করোনা মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উপজেলাবাসিকে নিরাপদ রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা ব্যাপী তিনি অসহায় দুস্থ পরিবারের ঘরে ঘরে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে নগদ সহায়তা প্রদান করেন। তাঁর নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে মানবতার সেবায় নিয়োজিত হয়েছেন। স্বাস্থ সচেতনতা ও চিকিৎসা সেবায় যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে তিনি সর্বদা কঠোর নজরদারি করেছেন।
সাংসদ বাবু বলেন, “ বর্তমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। এই অবস্থায় আমাদের আরও সচেতন হতে হবে, সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলতে হবে।ভয় নয় আমাদের সচেতনতাই পারে করোনা মহামারী থেকে সুরক্ষা দিতে। আমি মনে করি এ অর্জন আমার নয়, এটা সমগ্র আড়াইহাজারবাসীর অর্জন। “ তিনি সবাইকে বৃহত্তর স্বার্থে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
