বাশিস এর মহাসচিব (ভারপ্রাপ্ত) মনোনীত হলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

মুজিববর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা আদায়ে এবং শতভাগ ঈদবোনাস এর দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম তীব্রতর করতে বাশিসের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে কিছুটা রদবদল হয়েছে।এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও হাইস্কুল এর প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমানকে বাংলাদেশ শিক্ষক সমিতির(বাশিস)ভারপ্রাপ্ত মহাসচিব মনোনিত করা হয়েছে এবং বাশিসের মহাসচিব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্সকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে” বাংলাদেশ শিক্ষক সমিতির” প্রেসিডিয়াম সদস্য পদে মনোনীত করা হয়েছে।

 

শীঘ্রই সংবাদ সম্মেলন করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণাসহ ২৫%এর পরিবর্তে শতভাগ ঈদবোনাস আদায়ে- করোনা পরিস্থিতি অনুধাবন করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানা গেছে।এছাড়াও শীঘ্রই মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক সাক্ষাতকারের চেষ্টা অব্যাহত থাকবে বলে সভা সূত্রে জানা গেছে।

 সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র মোঃ নজরুল ইসলাম রনি।

Zoom meetings এ সংযুক্ত ছিলেন-বাশিসের উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ফজর আলী,প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া,মোঃ লুৎফর রহমান,মোঃ আবুল কালাম আজাদ,সিনিয়র সহ সভাপতি মোঃ মোহসিন আলী,বাশিসের দায়িত্ব প্রাপ্ত কার্যকরি মহাসচিব অরুপ কুমার সাহা ,বাশিসের যুগ্ম মহাসচিব মোঃ মনসুর ইকবাল,প্রদীপ কুমার দেবনাথ,কেন্দ্রীয় কমিটির সদস্য রেহানা আক্তার,কেন্দ্রীয় নেত্রী সুমা ভৌমিক,গাজীপুর জলার কালিগঞ্জ উপজেলা বাশিসের নেত্রী মাহবুবা বেগম,সাংগঠনিক সম্পাদক মুস্তফা কামাল খান ও ঝর্ণা বিশ্বাস এবং আরিফুজ্জামান,কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল আলীম, গাজীপুর জেলা বাশিসের সভাপতি মোঃ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান,মানিকগঞ্জ জেলা বাশিস সভাপতি মোঃ আইয়ুব আলী,কুমিল্লা জেলা বাশিসের সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, জামালপুর জেলা বাশিসের সাধারণ সম্পাদক মোঃ আবু তালেপ মৃধা,বাশিসের কেন্দ্রীয় অর্থসম্পাদক মোঃ শামসুল আলম তরফদার,চট্টগ্রাম জেলা বাশিসের সভাপতি মোঃ নূরুল ইসলাম শরীফ,চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ মিজানুর রহমান গাইবান্ধা জেলা বাশিসের সাংগঠনিক সম্পাদক মোঃ বুরহান উদ্দিন সরকারসহ আরো অনেক নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.