এইমাত্র পাওয়া

মেহেরপুরের গাংনীতে আমরা ৯৩ উদ্দোগে আলোচনা সভা

রফিকুল আলম বকুল, মেহেরপুর ।।
বন্ধুদের সংগঠন আমরা ৯৩ গাংনীর বন্ধুদের উদ্দোগে গাংনী  উপজেলা    কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ।  আমরা ৯৩ গ্রুপের সদস্যদের বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলোচনা করা হয় । সদস্যদের কিভাবে সহযোগিতা করা যায় ও অসহায় বন্ধুদের পাশে এই সংগঠন কিভাবে কাজ করবে সে বিষয়ে সভায় আলোচনা হয় । কিভাবে একটি ফান্ড তৈরী করে দুঃস্থ ও অসহায় বন্ধুদের পাশে আমরা ৯৩ সাথে থাকবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।   আমরা ৯৩ এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী ও কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিচুর রহমান বিকাশ, খুলনা বিভাগীয় সমন্বয়কারী শিক্ষক ও সাংবাদিক রফিকুল আলম বকুল, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, সাব ইন্সপেক্টর আবু তাহের,।  অনুষ্ঠানে  আমরা ৯৩ এর  মনির  , ইভান, নাহারুল হাবিব  ও গাংনী আমরা ৯৩ এর  সাইফুল ইসলাম খোকন, প্রধান শিক্ষক আলিমুজ্জামান, প্রধান শিক্ষক  মোমিনুজ্জামান   রানা, মকলেচ বিএম , মকলেচ, এলজিডি, খাইরুল,  কালাম বাবু সরকার, জামান  শাওন, গোলাম, সাফায়াত মফিজুর, সহ আমরা ৯৩ এর বন্ধুরা উপস্থিত ছিলেন ।    অনুষ্ঠানে  কুষ্টিয়া থেকে আসা বন্ধুদের গাংনীর বন্ধুদের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেয়া হয় । অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আনিচুর রহমান বিকাশ বলেন, এটা বন্ধু সংগঠন । আমাদের সবার উচিৎ এই সংগঠনের পরিধি ও সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করা । শুধু আড্ডা দেয়ার জন্য নয়, সদস্যদের বিভিন্ন বিপদে আমরা ৯৩ পাশে থাকবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে । তিনি সকল বন্ধুদের একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানান । যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন তিনি ।   কুষ্টিয়ার বন্ধুদের পক্ষ থেকে  গাংনীর আমরা ৯৩ এর সদস্যদের ধন্যবাদ জানান  এ রকম সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ।  অনুষ্ঠানে প্রধান বক্তা  খুলনা বিভাগীয় সমন্বয়কারী শিক্ষক ও সাংবাদিক  রফিকুল আলম বকুল বলেন, আমরা ৯৩ সারা বাংলাদেশের বন্ধু সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় প্লাটফর্ম যার সদস্য সংখ্যা ইতিমধ্যে ৩০ হাজাৃর ছাড়িয়েছে। আমরা ৯৩  আমাদের সবার প্রাণের সংগঠন । এই সংগঠনের জন্য বন্ধু  ওমর ফারুক যে উদ্যোগ নিয়েছিলেন যার জন্য  আমরা পেয়েছি আমরা ৯৩ এর বন্ধুদের সেজন্য ওমর ফারুক কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান গাংনীর বন্ধুদের পক্ষ থেকে । তিনি সবাইকে বন্ধুদের সাথে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করে নুতন নুতন বন্ধুদের এই সংগঠনে যুক্ত করতে হবে । তিনি বলেন আমরা ৯৩ এ বন্ধুদের যুক্ত  করতে হবে ও তাদের কে ভালবাসা দিয়ে ও আন্তরিক  আচার ব্যবহার দিয়ে  জয় করতে হবে । খুলনা  বিভাগীয় পেজের  ফাউন্ডার  জাহিদুল হক সুমিতহ  আমরা ৯৩ এর সকল এডমিন, মডারেটর সহ এই সংগঠনের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।  তিনি আরও বলেন, ঐতিহাসিক মেহেরপুরে জেলার স্বাধীনতার সুতিকাগারখ্যাত মুজিবনগর এই জেলায় অবস্থিত । আমরা ৯৩ আমাদের মেহেরপুর জেলার বন্ধুদের উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে আমরা সবাই সকল বন্ধুদের সাথে নিয়ে সেই মর্যাদা রক্ষা করবো ও সংগঠন কে আরও বেগবান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো । এই সংগঠন  বাংলাদেশের  সবচেয়ে বড় সামাজিক সংগঠনে রুপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন ।    আলোচনা শেষে আম, চিঁড়া ও দই দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয় । অনুষ্ঠানে আমরা ৯৩ বন্ধুরা উপস্থিত হওয়ায় খুলনা বিভাগীয় সমন্বয়কারী টিমের পক্ষ  সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.