জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আজ রাত ৯.০০ টায় সারাদেশের শিক্ষকেদের ফ্রী অনলাইন প্রশিক্ষণ প্রদানের কাজে নিয়োজিত জনপ্রিয় সংগঠন ভার্চুয়াল এডুকেটর’স কোলাবোরেশন প্লাটফর্মের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভার্চুয়াল পরিচিতি সভা নবনির্বাচিত সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ফেনীর দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের প্রভাষক মহিউদ্দিন ভূঁইয়া’র সঞ্চালনায় মাইক্রোসফট টিমসে অনুষ্ঠিত হয়।
সভায় সংযুক্ত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম কুমিরা আবাসিক এলাকা বালিকা স্কুল & কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি ও গোপালগঞ্জ হাজী লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. প্রনয় বালা, সহ-সভাপতি মোঃ আব্দুল সালাম ও মাওলানা নাজমুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক নিলুফার ইয়াসমিন, যুগ্ম সম্পাদক জাহান আরা হাসান ও মোঃ আল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাবদুল হোসাইন কবির, ইভেন্ট সম্পাদক মোঃ জিয়াউর রহমান, গবেষণা সম্পাদক মোহাম্মদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাসুম, প্রকাশনা সম্পাদক মোঃ আবদুল জব্বার, আইসিটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, শিক্ষা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল আলম সরকার প্রমুখ।
সভায় শিক্ষকদের প্রিয় প্লাটফর্মকে এগিয়ে নিতে সবাই প্রত্যয় ব্যক্ত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
