নিউজ ডেস্ক।।
বিশ্ব র্যাংকিংয়ে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস–২০২২ এর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে দেশের এই চার বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিশ্বের সেরা ১৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়। প্রতি বছর মোট ১১টি আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করে কিউএস।
কিউএসের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে ২০২২ এর তালিকায় গত বছরের মতো এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জায়গা হয়েছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৮০১-১০০০তম। এ নিয়ে টানা ৪র্থ বার কিউএস র্যাংকিংয়ে ৮০১-১০০০তম অবস্থানে জায়গা পেলো বুয়েট ও ঢাবি। কিউএস তাদের তালিকায় ৫০০ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুনির্দিষ্ট করে উল্লেখ করেনি।
দেশের শীর্ষ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি কিউএস’র তালিকায় ১০০১ থেকে ১২০০তম অবস্থানের মধ্যে রয়েছে। কিউএস তালিকায় প্রথমবারের মতো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা পেলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
