নিজস্ব প্রতিবেদক।।
বর্তমানে ভারতীয় ডেল্টা ভাইরাস উত্তরাঞ্চলের ছড়িয়ে পড়েছে। যা আমাদের জন্যও ভয়াবহ। এই ভাইরাস নিয়ে কেউ যেনো ঝালকাঠি জেলায় ঢুকতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। প্রশাসনকে আরো শক্ত হতে হবে। যারা টিকা নেননি তারা টিকা নিলে নিরাপদ থাকা যাবে।
আজ ৬ জুন রবিবার ভার্চুয়ালি ঝালকাঠি ও নলছিটির উন্নয়ন কাজের উদ্ধোধনীতে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র বর্ষিয়ান রাজনীতিক আমির হোসেন আমু এমপি।
দুপুর ১২ টায় ভার্চূয়ালি নলছিটি পৌরসভার থানার পোল থেকে বাসস্ট্যান্ড সড়কের নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠান ও ঝালকাঠি পৌর ভূমি অফিসের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্ধোধন করেন সাবেক মন্ত্রী ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলম নবীন,ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মোনাজাতের অংশ নেন।
এদিকে নলছিটি পৌরসভার মেয়র আঃ ওয়াহেদ খান’র সভাপতিত্বে সড়ক সংস্কার কাজের উদ্ধোধন অনুষ্ঠান অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
