অনলাইন ডেস্ক।।
অনেকেই কাঁঠাল খেতে পছন্দ করেন না। তবে কাঁঠালের বিচি ভেজে, ভর্তা করে বা মাছ-মাংসের সঙ্গে রান্না করে খেতে সবারই পছন্দ। কাঁঠালের বিচির উপকারিতা অনেক। এতে আছে যত পুষ্টিগুণ। আসুন জেনে নিই:
• কাঁঠালের বিচি বদহজম রোধ করে হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
• কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়।
•কাঁঠালের বিচি প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ যা মানসিক চাপ কমায়।
• বলিরেখা দূর ও ত্বকের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে।
• প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁঠালের বিচিতে।
• চোখের জন্য উপকারি ও রাতকানা রোগ কাটাতেও সাহায্য করে।
• চুলের আগা ফেটে যাওয়া রোধ করে ও চুল পড়া কমে।
• নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়বে।
• এটি খেলে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতাও দূর হবে।
প্রতি ১০০ গ্রাম বিচি থেকে শক্তি পাওয়া যায় ৯৮ ক্যালরি। এতে কার্বোহাইড্রেট ৩৮.৪ গ্রাম, প্রোটিন ৬.৬ গ্রাম, ফাইবার ১.৫ গ্রাম, চর্বি ০.৪ গ্রাম, ক্যালসিয়াম ০.০৫ থেকে ০.৫৫ মিলিগ্রাম, ফসফরাস ০.১৩ থেকে ০.২৩ মিলিগ্রাম, আয়রন ১.২ মিলিগ্রাম, সোডিয়াম ২ মিলিগ্রাম ও পটাসিয়াম ৪.০৭ মিলিগ্রাম রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
