ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্রীর মৃত্যু

নাজমুল হুদা, বাগেরহাট জেলা প্রতিনিধি।। 

আজ শুক্রবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লী (২১) খুলনার লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। শার্লী ঢাকা তিতুমীর কলেজের মেধাবী ছাত্রী ছিলেন।

ফকিরহাটের আট্টাকা গ্রামের বাসিন্দা মৃত মহিউজ্জামান শান্ত’র কন্যা শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো। করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে চাকরীরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলা।

আজ চাচার সাথে মটরসাইকেল যোগে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে ওঠে। উক্ত সাইকেল আরোহীকে বাঁচাতে মটরসাইকেল ব্রেক করলে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়ি আট্টাকাতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। শার্লীর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বাড়ি নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.