প্রধানমন্ত্রীর নতুন পিএস মনিরা বেগম

নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব (পিএ)-২ হিসেবে নিয়োগ পেয়েছেন তারই সহকারী একান্ত সচিব (এপিএস)-১ মনিরা বেগম। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব-১ মনিরা বেগমকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ করা হয়েছে। মনিরা বেগম প্রধানমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পাওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, যতদিন প্রধানমন্ত্রী তার পদ অলংকৃত করবেন অথবা তার একান্ত সচিব-২ পদে মনিরা বেগমকে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

উল্লেখ্য, এর আগে অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার প্রধানমন্ত্রীর পিএস-২ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কৃষি মন্ত্রণালয়ে কর্মরত আছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.