নিজস্ব প্রতিবেদক।।
দেশে এবার আগামী ৮ জুন থেকেই মিলবে যাত্রীবাহী ট্রেনের টিকিট। সেই সাথে কার্যকর হতে যাচ্ছে, টিকিট বিক্রির নতুন নিয়ম। এদিন থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট।তবে বর্তমানে শুধু অনলাইনেই টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার বলেন, ‘করোনাকালে সরকারি নির্দেশনা অনুসারে, ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে যাত্রীবাহী ট্রেন। এখন টিকিট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে। আগামী ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।’
প্রসঙ্গত, নতুন নির্দেশনা অনুসারে, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।
এছাড়া রয়েছে কাউন্টার ও মোবাইল অ্যাপস, অনলাইন কোটার অবিক্রিত টিকিট যাত্রা শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘণ্টা পূর্ব হতে যুগপৎভাবে অর্থাৎ যেকোনো মাধ্যমে ইস্যু করা হবে। জারিকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
