সজল আহমেদ ।।
সরকার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার পর সব শিক্ষার্থীদের উপহার হিসেবে এক হাজার করে টাকা দেবে। জামা-জুতা কেনার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত কিডস অ্যালাউন্স হিসেবে এ টাকা পাবে শিক্ষার্থীরা।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৩ জুন দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলার কথা রয়েছে। গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে, তবে কোনো কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলেও জুনের মধ্যেই এ টাকা পাবে শিক্ষার্থীরা।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় মাসের উপবৃত্তি বিতরণ চলছে। এ টাকা বিতরণ শেষ হওয়ার পর জুনের ১০ তারিখের পর জামা-জুতা কেনার জন্য কিডস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা করে বিতরণ শুরু হবে।এককালীন টাকা বিতরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। এখন শুধু সময় সুযোগ মতো শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
