৩ মন্ত্রণালয়ে নতুন সচিব

নিউজ ডেস্ক।।

তিন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পদোন্নতি ও বদলির মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পৃথক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.