৯৭ শতাংশ কার্যকর চীনের করোনা ভ্যাকসিন

অনলাইন ডেস্ক।।

চীনের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিন করোনায় মৃত্যুর হার ৯৭ শতাংশ পর্যন্ত রোধ করতে সক্ষম। উরুগুয়েতে করোনাভ্যাকের প্রাথমিক ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।

দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে বলেছে, যারা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের করোনাভাইরাসের সংক্রমণ ৫৭ শতাংশ কমেছে এবং ইনটেনসিভ কেয়ারে ভর্তি ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

গবেষণা বলছে, করোনার অন্যান্য ভ্যাকসিনের তুলনায় চীনের করোনাভ্যাক ব্যাপকভাবে কার্যকর। এই ভ্যাকসিন চীনে এবং আরও প্রায় দুই ডজন দেশে প্রয়োগ করা হচ্ছে।

চিলি গতমাসে প্রাথমিক রিপোর্টে বলেছে, চীনের করোনাভ্যাক করোনা সংক্রমণ ৬৭ শতাংশ এবং মৃত্যু হার ৮০ শতাংশ রোধ করেছে।

ব্রাজিলে করোনাভ্যাকের পরীক্ষামূলক ট্রায়ালে দেখা গেছে, এই ভ্যাকসিন করোনা রোধে ৫০ শতাংশ কার্যকর, তবে তুরস্ক বলেছে এটি ৮০ শতাংশের বেশি কার্যকর।

উরুগুয়ে ১ মার্চ থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে, তারা ৮০ শতাংশের বেশি করোনাভ্যাক ব্যবহার করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.