নিউজ ডেস্ক।।
বরিশালের গৌরনদী ইউএনও বিপিনচন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাল্যবিয়ের খবরে উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে স্কুলছাত্রীর বাড়িতে হাজির হন ইউএনও। পরে ছাত্রীর বাবা তার নাবালিকা মেয়েকে বিয়ে দেবেন না এ মর্মে মুচলেকা দেন ও তাকে সতর্ক করা হয়।
গৌরনদীর ইউএনও বিপিনচন্দ্র বিশ্বাস বলেন, মনির হাওলাদার তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই গ্রামের মাসুম ঘরামীর বিয়ে ঠিক করেন। শুক্রবার দুপুরে এ বিয়ে হওয়ার কথা ছিল। সব আয়োজনই সম্পন্ন করেছিল স্কুলছাত্রীর পরিবার।
তিনি আরো বলেন, বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল স্কুলছাত্রীর বাসায় অভিযান চালায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
