শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পাবনায় মানববন্ধন

শাবলু শাহাবউদ্দিন, পাবনা প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে পাবনার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকাল ১০টায় পাবনা শহরের প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

‘আর একদিনও দেরী নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’,‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানব বন্ধন করেন তারা।

আন্দোলনরত একজন শিক্ষার্থী দুঃখ প্রকাশ করে বলেন, “প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।”

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গেলো বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।
মানব বন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সপক্ষে বক্তব্য প্রেস করেন রিপন, আলামিন, এসএম হাবিবুল্লাহ, তারেক, জয়, রুপম সহ অনেকেই ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.