লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।
“জীবনকে ভালবাসুন- মাদক থেকে দুরে থাকুন” “মাদককে না বলি- মাদকমুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা ২৪ মে (সোমবার) দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি মোল্যা ফয়জুর রহমান লাভু ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের।
পরিবর্তনে আমরাই এর প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদুর রহমান দূর্জয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক লেনিন জাফর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ- পরিদর্শক মোঃ ইকবাল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ আব্দুল মান্নান সহকারী শিক্ষক কামরুল হাসান, মোছাঃ শামিয়া আক্তার,অদ্বৈত জোয়ারদার,বিপ্লব সরকারসহ অন্যান্য শিক্ষক -কর্মচারীবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
