নিউজ ডেস্ক।।
আসন্ন ২০২১-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বরাদ্দ চাওয়া হবে। রিভাইজ বাজেটেও আরও বরাদ্দ চাওয়া হবে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এমপিওভুক্তির জন্য বরাদ্দ রেখে প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয়ে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০০ কোটি টাকা বরাদ্দ চাওয়ার কথা ছিল। তবে তা না দিয়ে নির্ধারিত বরাদ্দ প্রস্তাব সিলিং করে দিয়েছে অর্থ বিভাগ। তবে কত সিলিং করে দিয়েছে তা জানা যায়নি।
আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চাইলেও ৫০ কোটি টাকায় সিলিং করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সুযোগ রেখে বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া রিভাইজ বাজেটেও বরাদ্দ চাইবো।’
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত মোট বাজেট বরাদ্দ প্রায় ৪৫ হাজার ৫৭২ কোটি ৪০ লাখ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দ ৩৬ হাজার ৪২৭ কোটি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বরাদ্দ ৯ হাজার ১৫৪ কোটি ৪০ লাখ। অর্থ বিভাগের সিলিং করা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বরাদ্দে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ রাখা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
