এশিয়া কাপ এ বছরও হচ্ছে না

নিউজ ডেস্ক।।

মহামারি করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি এশিয়া কাপ। সে সময় টুর্নামেন্টটা স্থগিত করে এ বছরে শ্রীলঙ্কায় আয়োজিত হবে বলে ঠিক করে রাখা ছিল। কিন্তু এবারও করোনার কারণে এশিয়া কাপ হচ্ছে না।

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএফপি লিখেছে এ খবর।

‘বর্তমান অবস্থার কারণে এ বছরের জুনে টুর্নামেন্টটা আয়োজন করা সম্ভব নয়’- সাংবাদিকদের বলেছেন অ্যাশলি ডি সিলভা। টুর্নামেন্টটা আবার কখন হতে পারবে তা নিয়েও আছে শঙ্কা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.