আরো ৩২ মৃত্যু, শনাক্ত ৬৯৮

নিজস্ব প্রতিবেদক।।

ঈদের ছুটি শেষে এসে দেশে আবার ত্রিশ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। আবার নমুনা পরীক্ষার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। আগের দিন মৃত্যু হয়েছিল ২৫ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরো ৬৯৮ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জন হয়েছে। আর করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ১৮১ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরো এক হাজার ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ২ জনের। এছাড়াও হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি এবং ছাড়প্রাপ্তও পায়নি।

প্রসঙ্গত, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.