পটুয়াখালী প্রতিনিধি।।
লকডাউন ভেঙে হঠাৎ করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে এসব পর্যটকের আগমন ঘটে। তবে আগত এসব পর্যটকদের মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছে ট্যুরিষ্ট্য পুলিশ।
ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে আরও আনন্দময় করে লকডাউন থাকা সত্ত্বেও কুয়াকাটা সৈকতে সকাল ভেড়ে ভীড় জমিয়েছেন পর্যটকরা।
সৈকতে আগত এসব পর্যটকরা সমুদ্রে সাতার কাটাসহ প্রিয়জনের সাথে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন। তবে এসব পর্যটকদের সামাজিক দূরত্ব মানতে কিংবা মাক্স ব্যবহার করতে লক্ষ্য করা যায়নি। কুয়াকাটায় আগত এসব পর্যটকরা বেশির ভাগই স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কলাপাড়া থেকে সৈকতে ঘুরতে আসা পর্যটক মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে জানান, প্রতিবছর বিশেষ দিনগুলোতে এখানে আসা হয়। তারই ধারাবাহিকতায় আজ এসেছি। তিনি আরও জানান, বাসায় বসে থেকে একগুঁয়েমি ভাব হয়ে গেছে তাই একটু ফ্রেশ হতে এখানে এসেছি।
বরগুনা জেলার আমতলী থেকে আসা আর এক পর্যটক সিবলী আজকের পত্রিকাকে বলেন, বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে এসেছি। বিশেষ উৎসবে এখানে আসতে না পরলে ভালো লাগেনা।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের পুলিশ পরিদর্শক বদরুল কবির আজকের পত্রিকাকে জানান, হঠাৎ করে দুপুরের দিকে কুয়াকাটায় বেশ কিছু পর্যটকদের আগমন ঘটে। শুক্রবার জুমার নামাজ শেষে মাইকিং করে পর্যটকদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। পরে সৈকতে টুরিষ্ট্য পুলিশের টহলে পর্যটকরা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।
##
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
