নিউজ ডেস্ক।।
বোমা হামলায় গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুড়িয়ে গেছে। ইসরায়েলি দখলদার বাহিনী এই হামলা চালায়। এছাড়া হামাসের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি স্কুল। আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসব তথ্য জানিয়েছে । এই সহিংসতার ফলে গাজায় সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
গাজায় সেভ দ্য চিলড্রেনের ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবেইহ বলেন, ‘আমরা আমাদের ছোট ছেলেমেয়েদের বলছি যে ভারি বোমাগুলো হল উৎসব আর আতশবাজি, কেমন কৌতুক! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি সরাতে আমরা বিভিন্ন উপায়ে অবলম্বন করছি, তবে এ সবই বৃথা।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু ও ১১ জন নারীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৮০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে অন্তত সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
