নিউজ ডেস্ক।।
বাগেরহাটের ফকিরহাটে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাব।
মঙ্গলবার (১১ মে) সকাল ১০টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ চত্তরে এক’শ হতদরিদ্রদের মাঝে চাল,ডাল, সিমাই, চিনি সহ ৯ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক সজল আহমেদ, ইমরান হোসেন, জিয়াউর রহমান, মো: ফেরদাউস, মেহেদী হাসান, মো: মামুন, মো: জাবেদ, শাকিল আহম্মেদ, নাহিদুল ইসলাম, সৈয়দ অনুজ, মো: সাকিব, নাইম হোসেন, স্বপ্লীল, ফারুক হোসেন প্রমূখ।
ফকিরহাট ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সজল আহমেদ জানান, সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষকে রক্ত দান করে আসছে সংগঠনের সদস্যরা। এছাড়া বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষকে সহযোগিতা করে থাকেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
