নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আগামী ২ জুন (বুধবার) থেকে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৯ জ্যৈষ্ঠ মোতাবেক ২ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে ১৩তম তথা বাজেট অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদে (১) প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
