নিউজ ডেস্ক।।
রাজশাহীর ২০ দরিদ্র মেধাবী লেখাপড়ার জন্য পেয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের শিক্ষা সহায়তা। মঙ্গলবার (১১ মে) বিকেলে ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়। এদিন শিক্ষার্থীরা সহায়তা পেয়ে প্রেসক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়।
এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য মো. শরিফ উদ্দীন, রাকিবুল হাসান শুভ উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ করোনাকালে মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া চলমান রাখতে তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।
এর আগে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের চলমান কার্যক্রম থেকে রাজশাহীর ১০০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এরপর উদ্যোগ নেয়া হয় প্রয়াত সাংবাদিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচির। এছাড়া গত বছর দেশে করোনার প্রাদুর্ভাবের পর রাজশাহীর ৭৫০টি অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান করে এ সংগঠন ও রাজশাহী প্রেসক্লাব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
