আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের ঈদ সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক:

আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার
এর উদ্যোগে ঈদুল ফিতর ২০২১উপলক্ষে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবিয়া পারভেজ।

বিশ্বব্যাপী করোনা মহামারী পরিস্থিতিতে দেশের দরিদ্র পরিবার যাতে ঈদের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি শফিউল্লাহ কারার এবং মোঃ মাসুদুর রহমান। এসময় যথাযথ স্বাস্থ্য বিধি মেনে নির্বাচিত ২০০ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ মাহবুবুল হক,সাধারণ সম্পাদক,হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ ও বর্তমান চেয়ারম্যান ০৫ নং শাহেদল ইউনিয়ন পরিষদ, আরিফুজ্জামান আরিফ,সাধারণ সম্পাদক ,শাহেদল ইউনিয়ন আওয়ামীলীগ এবং সংগঠনের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.