দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।

দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৫ জনে। বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) প্রথম মৃত্যুর তথ্য জানায় এর ১০ দিন পর ১৮ মার্চ। এর প্রায় ১৪ মার্স পর মৃত্যু সংখ্যা ১২ হাজার ছাড়ালো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২৩০ জন। এখন পর্যন্ত শনাক্ত সাত লাখ ৭৬ হাজার ২৫৭ জন। মঙ্গলবার (১১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৪ হাজার ৩২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ১৮৪টি। এখন পর্যন্ত ৫৬ লাখ ৬১ হাজার ৯২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং নারী ১২ জন। এখন পর্যন্ত পুরুষ আট হাজার ৬৯৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৩০৬ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ১৯ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে এক জন,বরিশালে এক জন,সিলেটে তিন জন এবং রংপুরে দুই জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২১ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১০ জন এবং বাড়িতে মারা গেছেন দুই জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.