বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক।।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকার দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে। আজ রোববার এ তালিকা প্রকাশ করা হয়। এতে দেশের ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম স্থান পেয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। তালিকাটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানানো হয়।

জানা যায়, দ্বিতীয় তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯৪২ জনের নাম রয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে ৫৭২ জন, খুলনা বিভাগের ৭৭০, চট্টগ্রাম বিভাগ ১ হাজার ৩৪৭ জন, ময়মনসিংহ বিভাগ ৫৬৭ জন, রাজশাহী বিভাগ ৬৮৪, সিলেট বিভাগ ৫৩৩ জন এবং বরিশাল বিভাগের ৫৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

তবে এই তালিকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট প্রকাশ করা হয়নি। জামুকার পক্ষ থেকে গেজেট নিয়মিত করার পর তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.