জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারক লিপি প্রদান

নিউজ ডেস্ক।।

আসন্ন ঈদুল ফিতরের পূর্বে ২৫%এর পরিবর্তে শতভাগ ঈদবোনাস প্রদান না করায় দেশ ব্যাপী শিক্ষক সমাজের তীব্র ক্ষোভ ও অসন্তোষ করে মানব বন্ধন এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ শিক্ষক সমিতির(বাশিস)পক্ষ থেকে আজ রবিবার স্মারক লিপি প্রদান করা হয়।
এমপিওভুক্ত শিক্ষকদের ২৫%ঈদবোনাসের দীর্ঘ ১৭বছরেও পরিবর্তন হয়নি।মাননীয় শিক্ষা মন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে একাধিকবার শিক্ষক সমাজের পক্ষ থেকে চিঠি বা স্মারক লিপি প্রদান করা হলেও এর সুফল মিলেনি।ফলে শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীগণ ৫০%ঈদবোনাস পেলেও একই প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক|অধ্যক্ষ এমনকি সহকারী শিক্ষকরা ২৫%ঈদবোনাস পেয়ে আসছেন দীর্ঘ ১৭বছর ধরে।এ ছাড়া ১০০০টাকা বাড়ি ভাড়া ও ৫০০টাকা চিকিৎসা ভাতা নিয়ে করোনার এ দুঃসময়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ চরম আর্থিক কষ্টে দিন যাপন করছেন বলে জানা গেছে।২০১৮সালে শিক্ষক আন্দোলনের ফলে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ৫%বার্ষিক ইনক্রিমেন্ট দিয়েছিল কিন্তু পরে ৪%কর্তন করা হয়েছিল বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের নামে।এতেও শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।এর পরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আর কোন কিছু দেয়া হয়নি।এবার আশা ছিল আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ২৫%ঈদবোনাস এর পরিবর্তে শতভাগ ঈদবোনাস প্রদান করা হবে।কিন্তু সেই আশায় গুড়ে বালি।
আজ রবিবার বাংলাদেশ শিক্ষক সমিতির(বাশিস)এর পূর্ববর্তী কর্মসূচীর অংশ হিসেবে দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্ণাঙ ঈদবোনাস প্রদান না করায় তীব্র প্রতিবাদ ও মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসকসহ কুমিল্লা,নেত্রকোনা,গাজীপুর,গাইবান্ধা,সাতক্ষীরা,মানিকগঞ্জ,কুড়িগ্রাম,জামালপুর এবং আরো কয়েকটি জেলার বাশিস নেতৃবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এই কর্মসূচী সফল করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম রনি এক বিবৃতিতে এই কর্মসূচী সফল করায় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্মারক লিপিতে মুজিববর্ষকে অবিস্মরণীয় ও চির অম্লান করে রাখতে আসন্ন ২০২১-২০২২অর্থ বছরের বাজেটে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখতে জোরালো দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ।এছাড়াও দীর্ঘ ২৮বছরেও অনার্স মাস্টার্স শিক্ষকদেরকে এমপিওভুক্ত করে তাদেরকে জাতীয়করণের আওতায় আনতে দাবি জানানো হয়।শিক্ষকদের বদলি প্রথা চালু করতে এ বিষয়ে পদক্ষেপ নিতে মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিশেষ ভাবে দাবি করেন।
করোনার এ দুঃসময়ে শিক্ষকরা চরম আর্থিক কষ্টে তাদেরকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করার সুপারিশ করা হয়েছে শিক্ষক সমাজের পক্ষ থেকে।
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে জরুরীভিত্তিতে ব্যবস্থা না নিলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে ঐক্যবদ্ধ কর্মসূচী দেয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।মুজিববর্ষেই শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.