নিউজ ডেস্ক।।
দক্ষ জনবল বাড়াতে দেশে প্রথমবারের মতো পুঁজিবাজার বিষয়ক মাস্টর্স কোর্স চালু করেছে বাংলাদেশে ইনস্টিটিউিট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
দুই বছর মেয়াদী এ কোর্সের নাম দেয়া হয়েছে মাস্টার অব অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর প্রোগ্রামটি শুরু করলো বিআইসিএম।
সংস্থাটির সম্মেলন কক্ষে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময়ে প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্যেসহ পুরো প্রক্রিয়া তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক (স্ট্যাডিজ) ওয়াজিদ হাসান শাহ।
আলোচনায় অংশ নেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড.মাহমুদা আক্তার এবং পরিচালক প্রশাসন নাজমুস সালেহীন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ভার্চুয়ালভাবে অনুষ্ঠানে অংশ নেন।
কোর্সের প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আগামী ৩০ মে পর্যন্ত অনলাইন বা অফলাইনে আবেদন করা যাবে। অললাইনের লিংক www.bicm/payment.
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
